ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও কাঠামোগত দুর্বলতায় কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে এখনো অনেক দূরে দেশের পর্যটন খাত। বর্তমানে অর্থনীতিতে এ খাতের অবদান মাত্র ৩ দশমিক শূন্য ২ শতাংশ, যা বৈশ্বিক গড় বা দক্ষিণ এশিয়ার অন্য দেশের চেয়ে অনেক পিছিয়ে। তবে দীর্ঘদিনের এ স্থবিরতার মধ্যেও নতুন বাজার সম্প্রসারণ ও সরকারের সমন্বিত মহাপরিকল্পনা খাতটিতে নতুন আশা জোগাচ্ছে।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) সর্বশেষ পরিসংখ্যান বিশ্লেষণে করে দেখা যায়, দেশে-বিদেশি পর্যটক আসার সংখ্যা কমেছে ধারাবাহিকভাবে। ২০২৩ সালে যেখানে...