আধুনিক অবকাঠামো, উন্নত প্রযুক্তি এবং আন্তর্জাতিক মানের পাঠ্যক্রম নিয়ে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ কুয়েতের শিক্ষাব্যবস্থা অত্যন্ত অগ্রসর। দেশটিতে বিভিন্ন প্রবাসী জনগোষ্ঠীর জন্য সরকারি ও বেসরকারি খাতে ভারতের সিবিএসই, পাকিস্তানের ফেডারেল বোর্ড, ব্রিটিশ ও আমেরিকান কারিকুলামসহ নানামুখী শিক্ষার আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে।তবে কুয়েতের এই আধুনিক শিক্ষাকাঠামোর সুবিধা থেকে অনেকাংশেই বঞ্চিত হচ্ছেন সেখানে বসবাসকারী কয়েক লাখ প্রবাসী বাংলাদেশের সন্তানরা। বিশালসংখ্যক বাংলাদেশি কমিউনিটি থাকা সত্ত্বেও দেশটিতে নিজস...