একসময় গ্রামবাংলার প্রতিটি
ঘরে ছিল বাঁশ-বেতের তৈরি নানা জিনিস। ঝুড়ি, কুলা, খাঁচা, মুরগির ঘর, ঢাকনা, চাটাই,
হাতপাখা, মোড়া, পাটি, মাছ ধরার পলো, ঘুনি, ধামা ও পালির মতো নিত্যব্যবহার্য এসব পণ্য
ছিল মানুষের দৈনন্দিন জীবনের অংশ। কিন্তু সময়ের সঙ্গে বাজার দখল করেছে প্লাস্টিক, মেলামাইন
ও স্টিলের তৈরি পণ্য। কম দাম ও সহজলভ্যতার কারণে এসব পণ্যের কাছে ক্রমেই কদর হারাচ্ছে
বাঁশ-বেতের সামগ্রী। ফলে জীবননগরে বংশপরম্পরায় চলে আসা এ শিল্প এখন টিকে থাকার লড়াই
করছে।
চুয়াডাঙ্গার জীবননগর
উপজেলার উথলী গ্রামের দ...