ফুটবলমুখী দর্শকদের মাঠে ফেরাতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড এর সেসময়কার বিপনন বিভাগ উদ্যোগ নিয়েছিল ২০ ওভারের সংক্ষিপ্ত ক্রিকেট ম্যাচের। কিন্তু ৯০ মিনিটের ফুটবল কিভাবে ২০ দুগুণে ৪০ মিনিটের ফুটসাল হলো? উত্তর হচ্ছে, তরুণদের সারা বছর চটজলদি উত্তেজনাপূর্ণ আর রোমাঞ্চকর অথচ খুব বেশি শারিরীক ধকল পোহাতে হয় না এমন একটা খেলায় ব্যস্ত রাখার জন্য। ফুটবলের প্রথম বিশ্বকাপ হয়েছে ১৯৩০ সালে, যেটা জিতেছিল উরুগুয়ে। সেই উরুগুয়েতেই ইয়ং মেনস ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন (ওয়াইএমসিএ) এর একজন শারিরীক প্রশিক্ষক হুয়ান...