শুধু ধারণা তৈরি করলেই চলবে না, উদ্ভাবনকে বাজার পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজন অর্থায়ন, নীতিগত সহায়তা ও শিল্পের সঙ্গে অংশীদারিত্ব। এই বার্তা দিয়ে আগামী ১২ থেকে ১৪ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’। মেলার প্রতিপাদ্য ‘ইনোভেট টু মার্কেট’।আজ বৃহস্পতিবার ঢাকায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথা জানালেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি জ্ঞানকে সমাধানে, গবেষণাকে পণ্যে, ধারণাকে উদ্যোগে এবং উদ্ভাবনকে অর্থনৈতিক ও...