বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ একটি দেশ এবং প্রতি বছর বর্ষা মৌসুমে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা দেয়। এ বছরও অতিবৃষ্টি, উজানের ঢল ও নদনদীর পানি বৃদ্ধি পাওয়ায় দেশের বিস্তীর্ণ এলাকা বন্যাকবলিত হয়েছে। এর ফলে অসংখ্য মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন; ঘরবাড়ি, ফসলি জমি, রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই বন্যা শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি মানুষের জীবন-জীবিকা ও দেশের অর্থনীতির ওপরও বড় ধরনের প্রভাব ফেলে।
যদিও সরকার, সেনাবাহিনী, স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন ব্য...