যুক্তরাষ্ট্রে একের পর এক প্রযুক্তিগত বিপর্যয়ে উদ্বেগ বাড়ছে। ইমেইল সেবা বন্ধ, হাজার হাজার ফ্লাইট চলাচল ব্যাহত এবং ব্যাংকিং সেবায় বিঘ্নের পর এবার সমস্যায় পড়েছে দেশটির প্রযুক্তিভিত্তিক জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএ। মঙ্গলবার নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় সংস্থাটির নেটওয়ার্কে সাময়িক সমস্যা দেখা দেয়। তবে এনএসএ জানিয়েছে, তাদের গুরুত্বপূর্ণ কার্যক্রম সচল ছিল।
গত বৃহস্পতিবার থেকে প্রতিদিন কোনো না কোনো গুরুত্বপূর্ণ প্রযুক্তি ব্যবস্থায় বিঘ্ন ঘটছে। বৃহস্পতিবার মাইক্রোসফটের বিভিন্ন সেবা, বিশেষ করে ইমেইল ব্যবস্থ...