অন্তর্বর্তী সরকারের সময় থেকে দেশে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। রিজার্ভ বৃদ্ধির জন্য রেমিট্যান্স বৈধ পথে পাঠাতে হবে। যার মাধ্যমে বিদ্যুৎ-জ্বালানিসহ বিভিন্ন সংকট নিরসন করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন বৈদেশিক ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।আজ বুধবার দুপুরে মুন্সিগঞ্জে ছাত্র অধিকার আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও ভবিষ্যৎ শীর্ষক আলোচনাসভায় এসব কথা বলেন তিনি।এ সময় হুন্ডিতে টাকা না পাঠানোর আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, অনেকে হুন্ডির মাধ্যমে বিদেশ থেকে টাকা পাঠান। যে...