চার বছর বয়সী মুজান আবদেলরহমানের এখন স্কুলে যাওয়ার প্রস্তুতি নেওয়ার কথা। সহপাঠীদের সঙ্গে তারও শুরু হওয়ার কথা নতুন এক শিক্ষাজীবন। কিন্তু শ্রবণপ্রতিবন্ধী মুজানের সেই স্বপ্ন এখন অনিশ্চিত। যুদ্ধবিধ্বস্ত সুদানে তার জন্য প্রয়োজনীয় বিশেষায়িত শিক্ষা ও পুনর্বাসনসেবার ব্যবস্থা নেই।২০২৩ সালের এপ্রিলে সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে যুদ্ধ শুরু হয়। তখন মুজানের বয়স ছিল মাত্র কয়েক মাস। পরিবারের আশা ছিল, যুদ্ধ দ্রুত শেষ হবে। প্রয়োজনীয় সহায়তা নিয়ে স্বাভাবিক পরিবেশে...