সরকারি চাকরি পাওয়ার স্বপ্নকে পুঁজি করে গড়ে উঠেছিল এক নীরব বাণিজ্য। প্রকৃত প্রার্থীর বদলে পরীক্ষার হলে বসত ‘প্রক্সি’ পরীক্ষার্থী, আর মোটা অঙ্কের টাকার বিনিময়ে নিশ্চয়তা দেওয়া হতো সরকারি চাকরির। এমনই একটি সংঘবদ্ধ চক্রের খোঁজ পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
চক্রটির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ৪৫তম বিসিএসে সমবায় ক্যাডারে সুপারিশপ্রাপ্ত এক কর্মকর্তাসহ তিন সরকারি চাকরিজীবীকে গ্রেপ্তার করেছে সিআইডির নোয়াখালী জেলা ইউনিট।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— নোয়াখালীর বেগমগঞ্জের নুরন্নবী (৫৫), লক্ষ্মীপ...