নারীর মরদেহের পোস্টমর্টেম করা যায় এমন হাসপাতালগুলোয় নারী ডোম নিয়োগের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আজ সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন জনস্বার্থে এ রিট করেন। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।এর আগে দেশের পোস্টমর্টেম করা হাসপাতালগুলোয় একজন করে নারী ডোম নিয়োগ চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরে আবেদন করেন মনির উদ্দিন। কোনো সদুত্তর না পেয়ে হাইকোর্টে রিট করা হয় বলে জানান তিনি। আবেদনে বলা হয়, বাংলাদেশ একটি ধর্মীয় ভাবগাম্ভীর্য পূর...