মানুষের শরীরের ভেতরেই যেন লুকিয়ে আছে পৃথিবীর হারিয়ে যাওয়া দুই মানবগোষ্ঠীর গল্প। তাদের কোনো পূর্ণাঙ্গ ডিএনএ নমুনা নেই, পরিচয়ও নিশ্চিত নয়। এমনকি তারা ঠিক কোথায় বাস করত, সেটিও অজানা। অথচ তাদের অস্তিত্বের ক্ষীণ ছাপ আজও বহন করে চলেছে আধুনিক মানুষ। আমাদের জিনোমের গভীরে লুকিয়ে থাকা সেই রহস্যময় উত্তরাধিকার খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা।সায়েন্স সাময়িকীতে প্রকাশিত যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলির গবেষকদের নতুন এক গবেষণায় বলা হয়েছে, নিয়ানডারথাল ও ডেনিসোভানদের মতো পরিচিত প্রাচীন মানব...