কত ধরনের কেসই না
সমাধান করতে হয় পুলিশ কর্মকর্তাদের। তার ঝুলি থেকে এমনই একটি খুনের রহস্য সমাধানের
গল্প বলেছেন সৈকত রহিম
শরতের বিকাল। তবে রোদের
তেজ আছে তখনো। চৌধুরানী বাজারের এক কোণে টং দোকানে বসে সবেমাত্র চায়ের কাপে চুমুক দিয়েছি,
ঠিক তখনই পকেট থেকে বেজে উঠল ফোনটা।
অফিসার ইনচার্জ (ওসি)
স্যারের কল। স্ক্রিনে আলো জ্বলতেই রিসিভ করলাম।
— কোথায় আছো তুমি? স্যারের
গলায় তাড়া।
— স্যার, চৌধুরানী বাজারেই
আছি।
— রাধাকৃষ্ণ গ্রামে
একটা খুন হয়েছে। সময় নষ্ট না করে দ্রুত সেখানে যাও।
আমাদের গ্রাম পু...