কক্সবাজারের মহেশখালীতে পুলিশের দুটি অভিযানের বর্ণনা নিয়ে প্রশ্ন উঠেছে। একটি অভিযানের মামলায় সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধ, পাল্টাপাল্টি গুলি, দুই পুলিশ সদস্য আহত হওয়া এবং অস্ত্র উদ্ধারের কথা বলা হয়েছে। কিন্তু ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শী, জব্দ তালিকার একমাত্র সাধারণ সাক্ষী ও হাসপাতালের চিকিৎসা-তথ্যের সঙ্গে পুলিশের এই বর্ণনার মিল পাওয়া যাচ্ছে না।এজাহারে ১৬ কিলোমিটার পথ ৩৫ মিনিটে পাড়ি দেওয়ার কথা বলা হলেও স্থানীয় সিএনজিচালকদের মতে, ওই পথ যেতে অন্তত এক ঘণ্টা লাগে। অস্ত্র উদ্ধারের ঘটনায় জব্দ তা...