খ্রিষ্টপূর্ব ২৫০০ সালের কথা। মিসরের মহান ফারাও খুফু তার রাজত্বকালে এক বিশাল নির্মাণযজ্ঞ শুরু করার কথা ভাবলেন। তিনি চেয়েছিলেন গিজা মালভূমিতে এমন একটি বিশাল পিরামিড তৈরি করতে, যা পরবর্তীতে তার সমাধি হিসেবে ব্যবহৃত হবে। সেই ভাবনা থেকেই পরবর্তী ২৬ বছর ধরে হাজার হাজার শ্রমিক প্রায় ২৩ লাখ চুনাপাথর এবং গ্র...