ব্লগার আসাদ নূরকে বিয়ের পর প্রথমবারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে মুখ খুলেছেন সংগীতশিল্পী পারশা। স্বামীকে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি লিখেছেন, ‘আসাদের মতো এত যত্নবান, সাহসী, আন্তরিক, দায়িত্বশীল পুরুষ আমি আমার জীবনে আগে কখনো পাইনি আমার বাবা ব্যতীত।’ পারশার ভাষ্য, তার প্রতিটি কথা ও নীরবতার যত্ন নেন আসাদ। এমনকি তাঁর পছন্দ-অপছন্দ, কাজ এবং পোষা প্রাণীদেরও নিজের মতো করে আগলে রাখেন তিনি।সম্প্রতি আসাদ নূরকে বিয়ে করেন সংগীতশিল্পী পারশা। বিয়ের পর তাঁদের সম্পর্ক, আসাদের ধর্মীয় বিশ্বাস এবং পারশা...