গ্রামে
থাকতে আমি আর আমার
বন্ধু জাকির প্রতিদিন আসরের নামাজের পর হাঁটতে যেতাম।
জামাইয়ের দোকানে চা খেয়ে মাগরিবের
আগে আগে ফিরতাম। কখনো
বা মাগরিব পেরিয়ে যেত। আমরা যেতাম
কুন্দিহার, মাছরং, জম্বদ্বীপসহ কাছের গ্রামগুলোতে। মাটির রাস্তা ধরে হাঁটতেই ভালো
লাগত। বিকালের মিষ্টি রোদ এসে চোখেমুখে
পড়ত। দুপাশের মাঠ পেরিয়ে দূরের
গ্রামগুলোর দিকে তাকালে মনটা
কেমন উদাস হয়ে যেত।
একদিনের
ঘটনা। জাকির বলল, কাজ আছে।
আজ যাবে না। একা
হাঁটতে ভালো লাগে না
বলে সঙ্গে গ্রামের সাদ্দাম কিংবা ইমনকে নিয়ে নিলাম। ঠিক...