রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৪ কেজি ওজনের একটি বিশাল পাঙাশ মাছ। মাছটি ৬৬ হাজার টাকায় কিনে নিয়েছেন দক্ষিণ কোরিয়াপ্রবাসী এক ব্যক্তি। বড় আকৃতির মাছটি দেখতে দৌলতদিয়া ফেরিঘাটে উৎসুক মানুষের ভিড় জমে।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার জেলে সাত্তার হালদারের জালে ধরা পড়ে পাঙাশটি। পরে মাছটি নিয়ে তিনি আসেন দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে। বিশাল আকৃতির পাঙাশ ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে মাছটি দেখতে সেখানে ভিড় করেন উৎসুক জনতা।জেলে সাত্তার হালদারের কাছ থেকে মাছটি কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘ...