প্রিয়
খুচরা ভাইডি
তোমার আবেগঘন পত্রটি পাঠ করে অত্যন্ত আপ্লুত হলাম। আজকালকার তরুণরা যেখানে টিকটক আর রিলস বানিয়ে সময় নষ্ট করছে, সেখানে তুমি যে ‘খুচরা’ অবস্থা থেকে একেবারে ‘পাইকারি’ মাদক কারবারি হওয়ার বিশাল স্বপ্ন দেখছ, তা প্রশংসার দাবি রাখে।
তবে ভাইডি, তুমি জানতে চেয়েছ এই লাইনে নাম কামাতে কী করা উচিত? কোনো সফল মোটিভেশনাল স্পিকারের মতো মিষ্টি কথায় ভোলানোর অভ্যাস আমার নেই। তাই সরাসরি কাজের কথায় আসি— আমাদের ফিল্ডে সফল হতে চাইলে ব্যবসার মূল টেকনিকটা তোমাকে শিখতে হবে। আর সেই গোপন মন্ত্র বা ‘গেম চেঞ...