২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত হত্যাকাণ্ডের মামলা পুনরুজ্জীবিত করে শেখ হাসিনা, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনুসহ সংশ্লিষ্টদের বিচারের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী।আজ বুধবার হত্যাকাণ্ডের দিনটিকে স্মরণ করে বিক্ষোভ মিছিল আয়োজন করে দলটির ঢাকা মহানগরীর দক্ষিণ শাখা। সেখানে প্রধান অতিথির বক্তব্যে সরকারের কাছে এই দাবি তুলে ধরেন সেক্রেটারি ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।এই ঘটনার মামলায় নথিপত্র গায়েব করা হয়েছে উল্লেখ করে জামায়াত সেক্রেটারি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে পল্টন হত্যাকাণ্ডের ম...