বর্তমান পরিস্থিতিতে যানবাহন ভাঙচুর ও ক্ষতিসাধনের ঝুঁকি এড়াতে রাস্তার দুই পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।শনিবার (১৯ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সমিতির মহাসচিব মো. সাইফুল আলম এ নির্দেশনা দেন।বিজ্ঞপ্তিতে বলা হয়, চলাচল শেষে সব ধরনের যানবাহন নির্ধারিত ডিপো, গ্যারেজ বা টার্মিনালে নিরাপদে রাখতে হবে। কোনো অবস্থাতেই রাস্তার পাশে, অনিরাপদ বা নির্জন স্থানে গাড়ি পার্কিং করা যাবে না।এতে আরও বলা হয়, ঢাকাসহ সারা দেশে চলাচলকারী যাত্রীবাহী ও পণ্যবাহী...