একদিকে যুদ্ধ থামানোর আলোচনা, অন্যদিকে বিমানবন্দরের রানওয়ের পাশে আছড়ে পড়ছে ক্ষেপণাস্ত্র। সাত মাস ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যে শান্তির দরজা খুলতে একটি শর্ত সামনে আনল ওয়াশিংটন। কিন্তু সেই সম্ভাবনার বিপরীতেই মধ্যপ্রাচ্যের আকাশে ক্রমেই ছড়িয়ে পড়ছে যুদ্ধের আগুন। ইয়েমেনের আডেন থেকে সৌদি আরবের রিয়াদ পর্যন্ত নতুন হামলায় আরও জটিল হয়ে উঠেছে পরিস্থিতি।বুধবার (৭ অক্টোবর) দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, যুদ্ধ বন্ধ করতে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ...