সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশে নিয়োগসংক্রান্ত রিটের কার্যকারিতা স্থগিত হওয়ার পর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সহকারী অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন তিন কর্মকর্তা। গত রবিবার তারা নিজ নিজ বিভাগে যোগদান করেন।যোগদান করা তিনজন হলেন, বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ এবং রেজিস্ট্রার কার্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ড. জিনাত নাসরিন সুলতানা। তারা যথাক্রমে মৃত্তিকাবিজ্ঞান, কৃষিত...