চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা ‘স্থবির পর্যায়ে’ ছিল নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের এমন বক্তব্যকে বাস্তবতাবিবর্জিত ও বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছে বন্দর রক্ষা কমিটি চট্টগ্রাম।একই সঙ্গে গুরুত্বপূর্ণ ও লাভজনক কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে দীর্ঘমেয়াদি ইজারা দেওয়ার উদ্যোগ থেকে বিরত থাকার দাবি জানিয়েছে সংগঠনটি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদার ও সদস্য সচিব ফজলুল কবির মিন্টু এ কথা বলেন।তারা জানান, বিদেশি প্রতিষ্ঠানের কাছে বন...