হঠাৎ তীব্র গতিতে ধেয়ে আসে কাদামিশ্রিত পানির স্রোত। মুহূর্তেই বাড়িঘর, গাড়ি ও স্থাপনা ভেসে যেতে থাকে। এর মধ্যেও হালকা সবুজ রঙের একটি বাড়ি শুধু দেখা যাচ্ছে। বাড়িটির বারান্দায় আতঙ্কিত অবস্থায় কয়েকজনকে দেখা যায়। ছাদে থাকা এক নারী লাল কাপড় নেড়ে সাহায্যের সংকেত দিচ্ছেন।আশপাশে সবকিছুই ভেসে যাচ্ছে। যেকোনো মুহূর্তে বাড়িটি ভেসে যেতে পারে। আর বাড়ি ভেসে গেলে বারান্দার সব মানুষ ভেসে যাবেন। সামাজিক মাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে।আশপাশে আছড়ে পড়ছে বড় বড় ঢেউসম্বলিত স্রোত। এই স্রোতে কোনোভাবেই বাড়িটি টিকবে না। কি...