আজ ১৩ জুলাই। দেশের বিশিষ্ট শিল্পোদ্যোক্তা, মুক্তিযোদ্ধা ও যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। ২০২০ সালের এই দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তার চলে যাওয়া ছিল দেশের শিল্প, বাণিজ্য ও গণমাধ্যম অঙ্গনের জন্য এক গভীর ক্ষতি। তবে মানুষটি চলে গেলেও তার কর্ম, প্রতিষ্ঠান, স্বপ্ন এবং হাজারো মানুষের জীবনে রেখে যাওয়া অবদান আজও তাকে বাঁচিয়ে রেখেছে।বাংলাদেশের শিল্পায়নের ইতিহাসে কিছু নাম শুধু ব্যবসায়িক সাফল্যের কারণে স্মরণীয় নয়; তারা স্মরণীয় হন একটি স...