দেশের রাজনৈতিক অঙ্গনের নতুন আলোচনার বিষয় এখন স্থানীয় সরকার নির্বাচন। তফসিল ঘোষণা না হলেও সম্ভাব্য নির্বাচন সামনে রেখে মাঠ গোছাতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো। বিশেষ করে বিরোধী জোটের দুই প্রধান শরিক জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আপাতত একক প্রস্তুতি নিলেও কিছু সিটি করপোরেশনে সমঝোতার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিচ্ছে না।
এ দুই দলের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জাতীয় নির্বাচনে একসঙ্গে থাকলেও স্থানীয় সরকার নির্বাচনকে ভিন্ন দৃষ্টিতে দেখছে জামায়াত ও এনসিপি। উপজেলা, পৌরসভা ও ইউন...