ক্ষমতাসীন দল বিএনপি ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে দখল-দাপট-চাঁদাবাজির অভিযোগ ঘিরে তোলপাড় দেশ। সম্প্রতি ঘটে যাওয়া কিছু ঘটনা রাজনৈতিক অঙ্গনে ছড়াচ্ছে উত্তাপ। নিরাপত্তা শঙ্কা দেখা দিয়েছে মানুষের মধ্যে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিও বেশ নাজুক। ব্যঙ্গাত্মক কর্মসূচিও দিচ্ছেন বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতারা। সব মিলিয়ে কিছুটা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে সরকার। বিশ্লেষকদের অভিমত, পুলিশের নিষ্ক্রিয়তা ও ক্ষমতাসীন দলের প্রভাবশালীদের ছত্রছায়ায় ‘অপরাধমূলক’ ঘটনাগুলো ঘটায়, সামাল দেওয়া সম্ভব হচ্ছে না এই...