‘এত বড় একটি বালিকা বিদ্যালয়ে একজনও নারী শিক্ষক নেই, ভাবা যায়! মেয়েরা শুধু একজন নারী শিক্ষকের কাছেই নিজেদের অনেক কথা বলতে পারে, যা পুরুষ শিক্ষকের কাছে বলা সম্ভব নয়।’ কথাগুলো খুলনার ডুমুরিয়া সদরের একমাত্র সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ডুমুরিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী দীপ-সরণী হৈমন্তীর।
বিদ্যালয়টিতে দুই বছরের বেশি সময় ধরে কোনো নারী শিক্ষক নেই। ২৫৯ ছাত্রীকে পাঠদান করছেন ৯ জন পুরুষ শিক্ষক। এর মধ্যে ভৌতবিজ্ঞানসহ দুজন শিক্ষকের পদও শূন্য। শুধু শিক্ষকই নন, বিদ্যালয়টিতে নেই সরকারি কোনো...