ভারতের
কাছে ১১৪ রানে হেরে
এশিয়ান গেমসে সোনা জয়ের সম্ভাবনা
শেষ হয়ে গেছে বাংলাদেশ
নারী দলের। অবশ্য সম্ভাবনা যে ছিল, সেটা
বলাও হবে ভুল। মাত্র
১০ দিন আগেই, এশিয়া
কাপের সেমিফাইনালে ভারতের কাছেই ৪০ রানে হেরে
যাওয়ার স্মৃতিটা এখনো টাটকা। খেলায়
হারজিত থাকবেই, তবে মাঠে লড়াকু
মানসিকতাটা তো থাকা চাই।
কিন্তু লড়াইয়ের ফিটনেসটাও যেন নেই ক্রিকেটারদের
মধ্যে। ভারতের শেফালি ভার্মা একাই করেছেন ১০০
রান, অন্যদিকে বাংলাদেশের সব ব্যাটার মিলে
করেছেন ৮১। সামর্থ্যের এই
বিশাল ফারাকের অন্যতম প্রধান কারণ ফিটনেস...