সংযুক্ত আরব আমিরাতকে ৩৪
রানে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। শারমিন আখতারের ঝড়ো
ব্যাটিংয়ের পর বল হাতে জ্বলে ওঠেন মারুফা, রাবেয়া, নাহিদা। আগামী ১০ সেপ্টেম্বর টুর্নামেন্টের
প্রথম সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।
মঙ্গলবার দুবাই ইন্টারন্যাশনাল
ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১০৩ রান তোলে বাংলাদেশ। এদিনও
টপ অর্ডারে ধস নেমেছিল। ওপেনার দিলারা আক্তার ‘ডাক’ মারেন। ২০ বলে ১৬ রান করেন আরেক ওপেনার জুয়াইরিয়া। অধিনায়ক নিগার সুলতানা
চারে নেমে খেলেন ২...