তিন
দশক পর নবরূপে ফিরছে
গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চ। তৈরি হচ্ছে নতুন
ভবন, যেখানে থাকবে অত্যাধুনিক মিলনায়তন, সিনেপ্লেক্স, ব্যাংকুইট হলসহ নানা সুবিধা।
তবুও সংস্কৃতিকর্মীদের প্রশ্ন, সাংস্কৃতিক কেন্দ্রটির পুনর্জাগরণ হবে তো? এটি
ব্যবহারে যৌক্তিক ভাড়া নির্ধারণ এবং
আমলাতান্ত্রিক জটিলতা নিয়ন্ত্রণ করা না গেলে
আরেকটি ‘ফেইলর প্রজেক্ট’ হওয়ার শঙ্কাও প্রকাশ করেছেন তারা।
ঢাকার
গুলিস্তান নামটির সঙ্গে পরিচিত নন, এমন ব্যক্তির
সংখ্যা খুবই কম। গুলিস্তান
সিনেমা হলের নাম থেকেই
এ জায়গার নামকরণ হয় গুলিস্তা...