পাঁচ
দশক আগের তুলনায় রাজধানী
ঢাকার আয়তন ও জনসংখ্যা
বেড়েছে বহুগুণ। অথচ সেই অনুপাতে
বাড়েনি সংস্কৃতিচর্চার জায়গা। উল্টো কমেছে। নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদের ভাষায়, ‘আমাদের শিল্প-সাহিত্য-সংস্কৃতি ও বিনোদনের জায়গাগুলো
ক্রমেই হারিয়ে যাচ্ছে। এখন খাবারই যেন
নগরবাসীর প্রধান বিনোদন। চারদিকে শুধু রেস্তোরাঁ আর
খাবারের দোকান।’ একসময় বেইলি রোড খ্যাতি পেয়েছিল
ঢাকার ‘নাটকপাড়া’ হিসেবে। নাট্যদলগুলোর কর্মচাঞ্চল্যে মুখর থাকত পুরো
এলাকা। ২০০৫ সালের ২৬
আগস্ট তৎকালীন মেয়র সাদেক হোসেন
খোকা আনুষ্ঠানিকভাবে সড়...