নওগাঁর পোরশায় চিকিৎসকের পরিবর্তে অজ্ঞাত ব্যক্তিকে দিয়ে সিজারিয়ান অপারেশন করানো এবং চিকিৎসায় অবহেলার কারণে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ‘আল-মদিনা ল্যাব অ্যান্ড হাসপাতাল’-এর মালিক মো. আহসান হাবিবকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ জুলাই পোরশা উপজেলার বিষ্ণুপুর গ্রামের মো. আমিনের স্ত্রী খাদিজা খাতুন প্রসববেদনা নিয়ে নিরাপদ চিকিৎসার আশায় আল-মদিনা ল্যাব অ্যান্ড হাসপাতালে ভর্তি হন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মোসা. শারমিন আক্তার রোগীকে পরী...