ঝড়ের গতিতে বেড়ে উঠছে
শহর ঢাকা। কংক্রিটে মোড়া এক শহর। সেখানে অসংখ্য মানুষ বেঁচে থাকে প্রতিদিন। কারও মন
শিকড় ছড়িয়ে গেঁথে বসেছে এ শহরে। আবার কেউ এখানে থেকেও উন্মূল।
নব্বইয়ের দশকের কবি
টোকন ঠাকুর ১৯৯৪ সাল থেকে ঢাকায় বসবাস করেন। কবিতা লেখেন, এ শহরে ভিড় অথবা নির্জনতার
ভেতর দিয়ে পথ হাঁটেন। শহরকে দেখেন, নাগরিকদের দেখেন; শীত, গ্রীষ্ম কেটে যাচ্ছে তার
এ শহরে বহুদিন ধরে। এ শহর একজন কবিকে কী দিল এতগুলো বছরে? প্রশ্ন করেছিলাম টোকনকে।
উত্তরে টোকন বললেন, ‘এ শহরে এসে চারুকলায় পড়াশোনা করেছি। এখানেই শিল্পী...