অফিস
বন্ধ করার জন্য চেয়ার
ছেড়ে উঠতে যাবেন, তখনই
ঠিক তখুনি নিচে গাড়ির শব্দ
শুনতে পেলেন জাভেদ ফয়সাল। ডেস্কের পেছনের জানালা দিয়ে উঁকি দিয়ে
দেখলেন কালো রঙের বড়
একটা গাড়ি এসে থামল।
দরজায় কলিংবেল বাজল ঠিক তার
ত্রিশ সেকেন্ড পর। খুলতেই হন্তদন্ত
হয়ে ঢুকলেন এক ভদ্রলোক, বললেন,
‘আপনিই গোয়েন্দা জাভেদ?’
হ্যাঁ
সূচক মাথা নেড়ে চেয়ারটা
দেখিয়ে দিলেন জাভেদ। ‘ধন্যবাদ’ বলে ধপ করে
বসে পড়লেন ভদ্রলোক, কপালে বিন্দু বিন্দু ঘাম। প্রথমে তিনিই
কথা বললেন, ‘স্যরি এভাবে না বলে চলে
এলাম। গুগলে দেখলাম আপনার অফিস...