সাংবাদিকরা নাগরিকত্বের বিষয়ে জানতে চাওয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যে আচরণ করেছেন তার নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলেছে, প্রশ্নের সরাসরি উত্তর দেওয়া প্রতিমন্ত্রীর দায়িত্ব।গতকালের ঘটনা নিয়ে এ প্রতিক্রিয়া জানিয়ে আজ মঙ্গলবার সংবাদমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় টিআইবি।দীর্ঘদিন যুক্তরাজ্যে বসবাসকারী হুমায়ুন কবিরের সে দেশে নাগরিকত্ব রয়েছে বলে কথা উঠেছে। গতকাল সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেছিলেন, ‘আমি বাংলাদেশের নাগরিক। কার...