দ্বিপক্ষীয় বাণিজ্য ঘাটতি হ্রাস, বৈচিত্র্যময় পণ্য রপ্তানি বৃদ্ধি এবং ডাচ ও ওমানি প্রযুক্তি-বিনিয়োগ আকর্ষণে দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। গতকাল সচিবালয়ে আয়োজিত এসব বৈঠকে বাণিজ্য সম্প্রসারণ, বন্দর উন্নয়ন, উন্নত কৃষিপ্রযুক্তি এবং মুক্তবাণিজ্য চুক্তির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে উঠে আসে।
ওমানের রাষ্ট্রদূত জামিল বিন হাজি বিন ইসমাইল আল বালুশির সঙ্গে বৈঠকে বাণিজ্যমন্ত্রী দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কার্যকর...