সকাল থেকেই ঠাকুরগাঁও আদালত প্রাঙ্গণে মানুষের ভিড়। কেউ এসেছেন মামলার শুনানিতে, কেউ সাক্ষ্য দিতে, আবার কেউ স্বজনের জামিনের অপেক্ষায়। দূরদূরান্ত থেকে আসা এসব মানুষের অনেককেই অপেক্ষা করতে হয় ঘণ্টার পর ঘণ্টা। তাদের বিশ্রামের জন্য আদালত চত্বরে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ‘ন্যায়কুঞ্জ’। কিন্তু এ বিশ্রামাগারটি কোথায়, সেটিই জানেন না অনেক বিচারপ্রার্থী।
আখানগর থেকে আদালতে এসেছিলেন পঞ্চাশোর্ধ্ব আসমা বেগম। দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে বলে বসার জায়গা খুঁজছিলেন তিনি। আদালত প্রাঙ্গণেই বিচারপ্রার্থী...