পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন ও রাষ্ট্রীয় সম্মাননা প্রদানকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির ঘটনা তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করেছে জামায়াতে ইসলামী। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।আজ মঙ্গলবার সন্ধ্যায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি জানায়, বৈঠকে পিরোজপুরে মানিক পশারীর দাফনসংক্রান্ত বিষয়...