দক্ষিণ ভারতীয় সিনেমা মানেই আমাদের চোখে ভেসে ওঠে—কোটি কোটি টাকার বাজেট, বিশাল সব সেট, আর নায়কের চোখ ধাঁধানো অ্যাকশন। বিশেষ করে তেলুগু সিনেমা বা টলিউড গত কয়েক বছর ধরে ‘প্যান-ইন্ডিয়া’ ব্লকবাস্টার বানানোর এক চেনা ফর্মুলায় আটকে ছিল।কিন্তু সাম্প্রতিক সময়ে এই চেনা ছক ভেঙে এক নীরব বিপ্লব শুরু হয়েছে তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে। বড় বড় সুপারস্টার থেকে শুরু করে নামী পরিচালকরা এখন বাণিজ্যিক মারপিটের মোহ ছেড়ে গল্প-চালিত সিনেমার দিকে ঝুঁকছেন।গত মাসে মুক্তি পাওয়া এবং এই সপ্তাহে মুক্তির অপেক্ষায় থাকা ৪টি ভিন্ন ঘর...