শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) র্যাগিংয়ের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।অফিস আদেশে বলা হয়, শাবিপ্রবির সৈয়দ মুজতবা আলী হলের পাশের আবাসিক এলাকায় অবস্থিত রিপন ছাত্রাবাসে গত ১০ আগস্ট রাতে র্যাগিংয়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হলো। তদন্ত কমিটিতে সভাপতি হিসেবে আছেন সহকারী প্রক্টর অধ্যাপক মো. বেলাল হোসেন সিকদার। এছা...