মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যানের সামনে চলন্ত লেগুনা থেকে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।মৃতের নাম মো. সাগর (১৭)। তিনি পেশায় রিকশাচালক ছিলেন বলে জানা গেছে।ঢামেক হাসপাতালে নিয়ে আসা মৃতের বন্ধু লেগুনাচালক রিফাত হোসেন জানিয়েছেন, সন্ধ্যায় লেগুনাটি চালিয়ে ঢাকা উদ্যানের পাশে রাখতে যাচ্ছিলাম। লেগুনায় কোনো যাত্রী ছিল না। এ সময় পেছন থেকে দৌড়ে চলন্ত লেগুনায় ওঠে সাগর। একটু এগিয়ে যেতেই স্পিডব্রেকার পার হওয়ার সময় লেগুনার পেছন থেকে পড়ে যান তিনি। ঘটনা...