তরুণ
ক্রিকেটারদের সামর্থ্য যাচাই করতে বাংলাদেশ ক্রিকেট
বোর্ডের গেম ডেভেলপমেন্ট বিভাগ
আয়োজন করছে ‘গেম ডেভেলপমেন্ট কাপ’,
যে টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ
অনূর্ধ্ব ১৭, অনূর্ধ্ব-১৯
ও অনূর্ধ্ব-২৩ দল। শুক্রবার
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ দলের ম্যাচ
দিয়ে মাঠে গড়াবে বিসিবির
বর্ষপঞ্জির নবতম সংযোজন।
ভারতে
অনূর্ধ্ব-১৯ পর্যায়ে চ্যালেঞ্জার
ট্রফি নামে একটি প্রতিযোগিতা
হয়, যেখানে বিভিন্ন রাজ্য দলের বাছাই করা
ক্রিকেটারদের তিন দলে বিভক্ত
করে একটি টুর্না...