‘ডায়াবেটিস প্রতিরোধে শুধু হাসপাতাল বা চিকিৎসাসেবার ওপর নির্ভর করলে হবে। বিজ্ঞান, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক অংশীদারত্বকে একসঙ্গে কাজে লাগাতে হবে।’বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত এ মন্তব্য করেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের জীবনাচরণ ও সামাজিক কাঠামো গঠনে ধর্মীয় নেতাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ইমাম, পাদ্রি এবং অন্যান্য ধর্মীয় প্রতিনিধিরা যদি স্বাস্থ্যকর জীবনযাপন, আচরণগত পরিবর্তন ও প্রাথমিক স্ব...