শিক্ষার্থীদের শুধু পরীক্ষার প্রশ্নের উত্তর খোঁজার মধ্যে সীমাবদ্ধ না থেকে নতুন প্রশ্ন উত্থাপন ও তার উত্তর অনুসন্ধানের মানসিকতা তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর সচিব ড. মোহাম্মদ জকরিয়া।আজ রবিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগের ২১তম ব্যাচের নবীন বরণ ও ১৬তম ব্যাচের বিদায় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।ড. মোহাম্মদ জকরিয়া বলেন, ইতিহাসের শিক্ষার্থীদের সমাজের পরিবর্তন, মানুষের জীবন ও সভ্...