গণতন্ত্রকে আমরা প্রায়ই একটি স্বতঃসিদ্ধ রাজনৈতিক আদর্শ হিসেবে ধরে নিই। কিন্তু গণতন্ত্রের ধারণা, তার সীমাবদ্ধতা এবং বিকল্প শাসনব্যবস্থা নিয়ে বিতর্ক সভ্যতার একেবারে শুরুর দিক থেকেই বিদ্যমান। সক্রেটিস জনমতনির্ভর শাসনব্যবস্থার প্রতি সন্দিহান ছিলেন। তিনি যে একটি কেন্দ্রীভূত ও শৃঙ্খলাবদ্ধ ব্যবস্থাকে বেশি কার্যকর মনে করতেন।
সক্রেটিসের সেই সংশয় তার ছাত্র প্লেটোর চিন্তায় আরও কাঠামোবদ্ধ ও বিস্তৃত রূপ নেয়। প্লেটো যে রাষ্ট্রব্যবস্থার কল্পনা করেছিলেন, সেখানে ব্যক্তি সমাজের মধ্যে মিশে থাকবে; কিন্ত...