ইংল্যান্ড ও আর্জেন্টিনার রোমাঞ্চকর সেমিফাইনালটি ছিল মূলত দুই হাই প্রোফাইল কোচের ট্যাকটিক্যাল লড়াইয়ের এক অনন্য উদাহরণ। ৪-২-৩-১ ফরমেশনে নামা ইংল্যান্ড দলে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ছিল, যেখানে রাইট ও লেফট ফুলব্যাকে জেমস ও স্পেন্স এবং সেন্ট্রাল ব্যাকে খেলেন স্টোনস ও গুয়েহি। মিডফিল্ডে ডেকলান রাইস ও অ্যান্ডারসনের সামনে জুড বেলিংহাম খেলেন নম্বর টেন হিসেবে এবং দুই উইংয়ে অ্যান্থনি গর্ডন ও মরগান রজার্স মাঠে নামেন। স্ট্রাইকার হিসেবে ছিলেন হ্যারি কেইন আর সাকা, মাদুয়েকে ও রাশফোর্ডকে রাখা হয় বেঞ্চে। অন...