জ্বালানি তেলের দাম লিটারপ্রতি এক লাফে ২০ টাকা বাড়ানোর পর বাসের ভাড়া পুনর্নির্ধারণে আজ সোমবার সন্ধ্যায় বৈঠকে বসছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটির বনানী কার্যালয়ে অনুষ্ঠেয় এ বৈঠকে বাস মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সব পক্ষের প্রতিনিধিরা অংশ নেবেন। জ্বালানি তেলের নতুন দামের সঙ্গে সামঞ্জস্য রেখে বাসের ভাড়া কতটা বাড়ানো হবে, মূলত সেটিই আলোচনায় আসবে। পরিবহন মালিক সমিতির নেতা এবং বিআরটিএর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য।এর আগে গতকাল রোববার রাতে সরকার চার ধরনের জ্বালানি তেলের দ...