কল্পনা করুন, আজ থেকে প্রায় ৩ কোটি ২০ লাখ বছর আগের এক ঝোড়ো রাতের কথা। আফ্রিকার আটলান্টিক উপকূলের এক ঘন জঙ্গলে তাণ্ডব চালাচ্ছিল প্রলয়ঙ্করী ঝড়। বাতাসের ধাক্কায় উপড়ে পড়া গাছপালা, মাটি আর ডালপালা একসঙ্গে পেঁচিয়ে তৈরি হলো এক প্রাকৃতিক ভেলা। আর সেই ভেলার ওপর ভেজা গায়ে, আতঙ্কে কাঁপতে কাঁপতে আশ্রয় নিয়েছিল একদল পুচকে বানর। তারপর সেটা ভাসিয়ে দেয় সাগরে। উত্তাল ঢেউ আর সামুদ্রিক স্রোতে ভাসতে ভাসতে তারা মহাসাগরের এক অজানা গন্তব্যের দিকে এগিয়ে চলল। দিন গড়িয়ে সপ্তাহ পার হলো, আর শেষমেশ এই রোমাঞ্চকর ও ভয়ংকর সমুদ্র...